Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার ধুনটে একরাতে চারটি ট্রান্সফরমার চুরি

BN DESK
04 September 2026, 09:03 AM পড়তে ১ মিনিট
বগুড়ার ধুনটে একরাতে চারটি ট্রান্সফরমার চুরি

ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলায় এক রাতে বৈদ্যুতিক চারটি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটনা ঘটেছে। এর মধ্যে একটি সেচযন্ত্রের ও তিনটি রাইস মিলের। গতকাল বৃহস্পতিবার রাতের কোন এক সময় উপজেলার মথুরাপুর ইউনিয়নের খাদুলী গ্রামে এ চুরির ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার খাদুলী গ্রামের শফিকুল ইসলামের গ্রামের মাঠে জমিতে সেচ দেওয়ার জন্য একটি বৈদ্যুতিক সেচযন্ত্র ছিল। রাতে ওই মাঠ থেকে সেচযন্ত্রের বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করে দুর্বত্তরা। প্রায় এক বছর আগে একই স্থান থেকে শফিকুল ইসলামের আরো একটি ট্রান্সফরমার চুরি হয়।

এছাড়া একই এলাকায় পিরহাটী তালতলা-ধানঘরা সড়কের পাশে খাদুলী গ্রামে তাজিব হোসেনের রাইসমিল থেকে তিনটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। এতে ওই দুই ব্যক্তির প্রায় তিন লাখ টাকারক্ষতি হয়েছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এলাকা: বগুড়া ধুনট
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার ধুনটে একরাতে চারটি ট্রান্সফরমার চুরি

B
BN DESK | 25 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার