Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার ধুনটে এমপি’র গাড়িতে ককটেল হামলা মামলায় ব্যবসায়ী গ্রেফতার

BN DESK
10 October 2025, 09:10 AM পড়তে ১ মিনিট
বগুড়ার ধুনটে এমপি’র গাড়িতে ককটেল হামলা মামলায় ব্যবসায়ী গ্রেফতার

ধুনট (বগুড়া) প্রতিনিধি : ধুনট উপজেলায় বিএনপি’র সাবেক এমপি’র গাড়িবহরে ককটেল হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে করা মামলায় বদরুল হাসান আগাকে (৫৩) গ্রেফতার করেছে পুলিশ। তিনি ধুনট পৌর এলাকার পূর্ব ভরণশাহী গ্রামের মৃত আজিজুর রহমান মন্ডলের ছেলে এবং ঠিকাদারী, পরিবহন ও কাপড় ব্যবসায়ী।

গতকাল সোমবার রাত ৯টায় ধুনট শহরের মডেল মসজিদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, নাশকতার মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে বদরুল হাসানকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। এ মামলার অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এলাকা: বগুড়া গাবতলী
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার ধুনটে এমপি’র গাড়িতে ককটেল হামলা মামলায় ব্যবসায়ী গ্রেফতার

B
BN DESK | 17 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার