Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার ধুনটে ঘরে ঢুকে ঘুমন্ত গৃহবধূকে ধর্ষণচেষ্টা

BN DESK
04 September 2026, 08:41 AM পড়তে ১ মিনিট
বগুড়ার ধুনটে ঘরে ঢুকে ঘুমন্ত গৃহবধূকে ধর্ষণচেষ্টা

ধুনট (বগুড়া) প্রতিনিধি : ধুনট উপজেলায় কৌশলে দরজা খুলে ঘরে ঢুকে ঘুমন্ত গৃহবধূকে (২২) ধর্ষণচেষ্টার সময় স্বামীর উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়েছে এক বখাটে। এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী বাদি হয়ে গত শুক্রবার রাতে থানায় মামলা দায়ের করে। ওই বখাটের নাম সোহেল রানা। সে উপজেলার কালেরপাড়া ইউনিয়নের ঘুগড়াপাড়া গ্রামের ইমান আলীর ছেলে।

মামলা সূত্রে জানা যায়, সোহেল রানা একই গ্রামের এক অটোভ্যান চালকের স্ত্রীকে দীর্ঘদিন ধরে কু-প্রস্তাব দিয়ে আসছিল। কিন্ত মেয়েটি তার কু-প্রস্তাবে রাজী না হয়ে বিষয়টি স্বামীকে অবগত করে। মেয়েটির স্বামী এ বিষয়ে সোহেল রানার অভিভাবকের কাছে বিচার চায়। এতে ওই মেয়েটির ওপর ক্ষুব্ধ হয়ে উঠে সোহেল রানা।

এ অবস্থায় ২৪ জুলাই রাত ১০টায় মেয়েটির স্বামী অটোভ্যান চালানোর কাজে বাড়ির বাইরে অবস্থান করার সুযোগে সোহেল রানা কৌশলে দরজা খুলে ঘরের ভেতর প্রবেশ করে ঘুমিয়ে থাকাগৃহবধূকে ধর্ষণের চেষ্টা করে সোহেল রানা। তখন মেয়েটির স্বামী ঘরে প্রবেশ করলে সোহেল রানা কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। 

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতার প্রমান পাওয়া গেছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

এলাকা: বগুড়া ধুনট
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার ধুনটে ঘরে ঢুকে ঘুমন্ত গৃহবধূকে ধর্ষণচেষ্টা

B
BN DESK | 02 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার