Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার ধুনটে জমি নিয়ে দ্বন্দ্বে ৪ জন আহত

BN DESK
10 October 2025, 07:49 PM পড়তে ১ মিনিট
বগুড়ার ধুনটে জমি নিয়ে দ্বন্দ্বে ৪ জন আহত

ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনটে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় অবসরপ্রাপ্ত সেনা সদস্যসহ চারজন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নের মাধবডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন ভান্ডারবাড়ী ইউনিয়নের মাধবডাঙ্গা গ্রামের ইসমাঈল হোসেনের ছেলে অবসরপ্রাপ্ত সেনা সদস্য আবু বকর সিদ্দিক (৫৫), তার স্ত্রী শিল্পী খাতুন (৪২), ভাতিজা কামাল মন্ডল (৪৫) ও নাতী সোহেল (১৯)। এ ঘটনায় আবু বকর সিদ্দিক বাদি হয়ে ধুনট থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে উল্লেখ করা হয়, অবসরপ্রাপ্ত সেনা সদস্য আবু বকর সিদ্দিক রামকৃষ্ণপুর মৌজায় তার ক্রয়সূত্রে ২৪ শতক জমি তিনি দীর্ঘদিন যাবত চাষাবাদ করে আসছেন। কিন্তু একই গ্রামের মৃত এশার আলীর ছেলে শাহজাহান আলী ওই জমি নিয়ে বিরোধ করে আসছেন। গত বৃহস্পতিবার ওই জমিতে আবু বকর সিদ্দিক হাল চাষ করছিলেন।

এ সময় প্রতিপক্ষ শাজহান আলী ও তার লোকজন হাল চাষ বন্ধ করতে বলেন। কিন্তু আবু বকর সিদ্দিকের হাল চাষ অব্যাহত রাখেন। এতে ক্ষিপ্ত হয়ে শাজাহান আলীর লোকজন ওই সেনা সদস্যের উপর হামলা করে। তাঁকে বাঁচাতে গিয়ে স্ত্রী শিল্পী খাতুন, ভাতিজা কামাল উদ্দিন ও নাতী সোহেলও হামলা শিকার হোন। হামলাকারীদের মারপিটে আহতরা স্থানীয় ভাবে চিকিৎসা নিয়েছেন।

এছাড়া প্রতিপক্ষের লোকজন বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করে হুমকি দিয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। অভিযোগে শাহজাহান আলী ও তার স্ত্রী, পুত্র-নাতিসহ জেনকে আসামী করা হয়েছে। ধুনট থানার এসআেই মুঞ্জুর মোর্শেদ বলেন অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে। সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এলাকা: বগুড়া ধুনট
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার ধুনটে জমি নিয়ে দ্বন্দ্বে ৪ জন আহত

B
BN DESK | 22 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার