Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

BN DESK
02 September 2026, 12:26 PM পড়তে ১ মিনিট
বগুড়ার ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

ধুনট (বগুড়া) প্রতিনিধি : ধুনটে মালবাহী ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সুজন আহমেদ (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ১০টায় চিকাশী ইউনিয়নের জোড়শিমুল জামতলা সেতুর উপর এ দুর্ঘটনা ঘটেছে। নিহত সুজন সারিয়াকান্দি উপজেলার ইছামারা গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সুজন আহমেদ মোবাইল অপারেটর বাংলা লিংকের সিম বিক্রেতা। আজ মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে মোটরসাইকেল চালিয়ে তিনি ধুনট আসছিলেন। চিকাশী ইউনিয়নের জোড়শিমুল এলাকার জামতলা সেতুর ওপর পৌছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সুজন আহমেদ মারা যান।

ধুনট থানার এসআই হায়দার আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এছাড়া ট্রাকটি জব্দ এবং চালক ও হেলপারকে আটক করা হয়েছে। তবে এ বিষয়ে এখনও থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি।

এলাকা: বগুড়া ধুনট
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

B
BN DESK | 26 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার