Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার ধুনটে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী তরুণ নিহত

BN DESK
04 September 2026, 09:33 AM পড়তে ১ মিনিট
বগুড়ার ধুনটে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী তরুণ নিহত

ধুনট (বগুড়া) প্রতিনিধি : ধুনট উপজেলায় মালবাহী ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে আজিজুল হাকিম (১৭) নামে এক তরুণ নিহত হয়েছেন। নিহত আজিজুল হাকিম শেরপুর উপজেলার মহিপুর এলাকার সোলাইমান আলীর ছেলে।

আজ শনিবার (১২ জুলাই) সকালে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, ধুনট-শেরপুর আঞ্চলিক সড়কের উল্লাপাড়া খন্দকার পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার রাত ৮টায় শেরপুর থেকে একটি মালবাহী ট্রাক ধুনটের দিকে এবং ধুনট থেকে মোটরসাইকেলে করে তিন তরুণ বেপরোয়া গতিতে শেরপুরের দিকে রওনা হয়। পথিমধ্যে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে গিয়ে তিন আরোহী আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকের কলেজ হাসপাতালে নেয়ার পথে আজিজুল হাকিমের মৃত্যু হয়। এছাড়া আহত একই এলাকার আবু বক্কার (১৭) ও নয়ন মিয়া (১৮) বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, আইনি প্রক্রিয়া শেষে আজিজুল হাকিমের মৃতদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এলাকা: বগুড়া ধুনট
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার ধুনটে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী তরুণ নিহত

B
BN DESK | 12 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার