Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার ধুনটে নানার বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল শিশুর

BN DESK
04 September 2026, 09:00 AM পড়তে ১ মিনিট
বগুড়ার ধুনটে নানার বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল শিশুর

ধুনট (বগুড়া) প্রতিনিধি : ধুনট উপজেলায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে বাঙালি নদীর পানিতে পড়ে সাদিক হাসান নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।  আজ শুক্রবার (২৫ জুলাই) বিকেল ৩টায় উপজেলার নিমগাছি ইউনিয়নের নান্দিয়ারপাড়া গ্রামে নদীর ঘাটে এ ঘটনা ঘটে। নিহত সাদিক হাসান উপজেলার ধামাচামা উত্তর পাড়ার ফরহাদ হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাদিক হাসান আজ শুক্রবার (২৫ জুলাই) সকাল ১০টায় মায়ের সাথে নান্দিয়ারপাড়া গ্রামে নানা মিন্টু মিয়ার বাড়িতে বেড়াতে যায়। বাঙালি নদীর পাড়ে নানার বসতবাড়ি। দুপুরের দিকে বাড়ির অন্যান্য শিশুদের সাথে নদীর পাড়ে খেলাধূলা করছিল সাদিক।

এ সময় পরিবারের লোকজনের অগোচরে সাদিক হাসান অসাবধানতাবসত পাড় থেকে নদীর পানিতে পড়ে নিখোঁজ হয়। বাড়ির আশেপাশে খোঁজাখুজি তাকে সাদিককে পাওয়া যায়নি। পরে স্থানীয়রা নদীতে জাল ফেলে সাদিকের মৃতদেহ উদ্ধার করে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, আইনী প্রক্রিয়া শেষে নিহত সাদিকের মৃতদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এলাকা: বগুড়া ধুনট
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার ধুনটে নানার বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল শিশুর

B
BN DESK | 25 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার