Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার ধুনটে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল সেচযন্ত্রের ম্যানেজারের

BN DESK
04 September 2026, 09:03 AM পড়তে ১ মিনিট
বগুড়ার ধুনটে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল সেচযন্ত্রের ম্যানেজারের

ধুনট (বগুড়া) প্রতিনিধি : ধুনট উপজেলায় ফসলের মাঠে সেচযন্ত্রের ত্রুটিপূর্ণ সুইচের বিদ্যুৎস্পর্শে আব্দুল করিম (৫০) নামে এক ম্যানেজারের মৃত্যু হয়েছে। আজ বুধবার (২৩ জুলাই) দুপুর ১টায় উপজেলার কালেরপাড়া ইউনিয়নের কান্তনগর বাঁশহাটা গ্রামে ফসলের মাঠে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল করিম উপজেলার উত্তর কান্তনগর মাদারদহ গ্রামের রইস উদ্দিনের ছেলে।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কান্তনগর বাঁশহাটা গ্রামের মোজাফ্ফর রহমানের বিদ্যুৎ চালিত সেচযন্ত্রে দীর্ঘদিন ধরে ম্যানেজার হিসেবে কাজ করেন আব্দুল করিম। অন্যান্য দিনের মত আজ বুধবার (২৩ জুলাই) দুপুরে আব্দুল করিম জমিতে পানি সেচ দেয়ার জন্য ফসলের মাঠে যান।

সেখানে সেচযন্ত্রের সুইচে চাপ দেয়ার সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পর্শে ঘটনাস্থলেই আব্দুল করিমের মৃত্যু হয়। তবে সেচযন্ত্রের সুইচটি ত্রুটিপূর্ণ ছিল বলে ধারনা করছেন স্থানীয়রা।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আইনি প্রক্রিয়া শেষে, আব্দুল করিমের মৃতদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এলাকা: বগুড়া ধুনট
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার ধুনটে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল সেচযন্ত্রের ম্যানেজারের

B
BN DESK | 23 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার