Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার ধুনটে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ফেরিওয়ালার

BN DESK
04 September 2026, 08:54 AM পড়তে ১ মিনিট
বগুড়ার ধুনটে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ফেরিওয়ালার

ধুনট (বগুড়া) প্রতিনিধি :  ধুনট উপজেলায় নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে অসাবধানতাবসত বিদ্যুৎস্পৃষ্টে জাহিদুল ইসলাম (৩৬) নামে এক শরবতের ফেরিওয়ালার মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২৯ জুলাই) সকাল সাড়ে ৯ টায় উপজেলার মথুরাপুর গ্রামের তিনমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহিদুল ইসলাম ওই গ্রামের আলিমুদ্দিন ওরফে পলান শেখের ছেলে। 

স্থানীয়রা জানান, জাহিদুল ইসলাম ব্যাটারী চালিত অটোভ্যান চালানোর পাশাপাশি পথে প্রান্তরসহ বিভিন্ন হাট-বাজার ঘুরে ঘুরে শরবত বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। অন্যান্য দিনের মত মঙ্গলবার সকাল ৯ টায় তিনি রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা হাটে শরবত বিক্রি করতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন।

এসময় মথুরাপুর তিনমাথা মোড়ে তার ব্যবসা প্রতিষ্ঠানে রাখা শরবত বিক্রির কাঁচামাল বের করার সময় ঘরের ভিতরে একটি বৈদ্যুতিক লাইনের তার ছিঁড়ে জাহিদুল ইসলামের শরীরে পড়ে বিদ্যুতায়িত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মথুরাপুর বাজার এলাকায় তার মৃত্যু হয়।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম বলেন, আইনী প্রক্রিয়া শেষে জাহিদুল ইসলামের মৃতদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এলাকা: বগুড়া ধুনট
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার ধুনটে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ফেরিওয়ালার

B
BN DESK | 29 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার