Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার ধুনটে ভ্যান চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

BN DESK
04 September 2026, 09:03 AM পড়তে ১ মিনিট
বগুড়ার ধুনটে ভ্যান চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ধুনট (বগুড়া) প্রতিনিধি : ধুনট উপজেলায় নিজের ঘর থেকে লুৎফর রহমান (৪৭) নামে এক অটোভ্যান চালকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২২ জুলাই) দুপুর ১টায় থানা পুলিশ তার মৃতদেহ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নিহত লুৎফর রহমান উপজেলার গোপালনগর ইউনিয়নের ডিগ্রীচর গ্রামের মোজাহার আলীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লুৎফর রহমান ব্যাটারী চালিত অটোভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। তার ছেলে জীবিকার তাগিদে ঢাকায় এবং মেয়ে স্বামীর বাড়িতে অবস্থান করে। লুৎফর তার প্রতিবন্ধী স্ত্রীকে নিয়ে গ্রামের বাড়িতে বসবাস করতেন।

পারিবারিক বিরোধের জের ধরে দুই দিন আগে লুৎফরের স্ত্রী অভিমান করে বাবার বাড়িতে চলে গেছে। এ অবস্থায় সোমবার রাতে নিজ ঘরে একা ঘুমিয়ে পড়েন লুৎফর রহমান। মঙ্গলবার সকালে প্রতিবেশীরা লুৎফরের বাড়িতে পৌছে লুৎফরের মৃতদেহ ঘরের তীরের সাথে ঝুলে থাকতে দেখে থানায় খবর দেন।

ধুনট থানার এসআই হায়দার আলী বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌছে লুৎফরের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তার পায়ে আঘাতের চিহ্ন আছে। এই মৃত্যু নিয়ে সন্দেহ রয়েছে। এ কারণে থানায় অপমৃত্যু মামলা রের্কড করে মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এলাকা: বগুড়া ধুনট
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার ধুনটে ভ্যান চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

B
BN DESK | 22 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার