Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার ধুনটে ভ্রাম্যমাণ আদালতে তিন মাদকসেবীর কারাদন্ড

BN DESK
10 October 2025, 07:18 PM পড়তে ১ মিনিট
বগুড়ার ধুনটে ভ্রাম্যমাণ আদালতে তিন মাদকসেবীর কারাদন্ড

ধুনট (বগুড়া) প্রতিনিধি : ধুনট উপজেলা পরিষদ চত্বরে মাদক সেবন, প্রয়োগ ও ব্যবহারের অপরাধে তিন মাদকসেবীর তিন মাস বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার (২১ জুন) দুপুরে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী অফিসার খৃষ্টফার হিমেল রিছিল এ দন্ডাদেশ দেন। দন্ডপ্রাপ্তরা হলো-উপজেলার সদরপাড়ার শাহা আলীর ছেলে মধু মন্ডল (৪৪), চরধুনট গ্রামের সেজাব উদ্দিনের ছেলে নুরুজ্জামান সেখ (৩৬) ও বথুয়াবাড়ি গ্রামের আজিবর রহমানের ছেলে মুনজু সেখ (৪০)।

ইউএনও অফিস সূত্রে জানা যায়, উপজেলা পরিষদের দ্বিতীয় ক্যাম্পাস এলাকায় দীর্ঘদিন ধরে মাদকসেবীদের আসর বসে। এছাড়া ওই এলাকায় ছিনতাই, চুরিসহ বিভিন্ন ধরণের অনৈতিক কর্মকান্ড সংঘঠিত হয়। তারই ধারাবাহিকতায় শনিবার দুপুরে ওই তিন ব্যক্তি সেখানে বসে মাদক সেবন করছিল।

এ সময় গোপন সংবাদেরভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালিয়ে মাদক সেবনকালে তাদের হাতেনাতে আটক করেন। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, ভ্রাম্যমাণ আদালতে দন্ডপ্রাপ্ত আসামিদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এলাকা: বগুড়া ধুনট
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার ধুনটে ভ্রাম্যমাণ আদালতে তিন মাদকসেবীর কারাদন্ড

B
BN DESK | 21 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার