Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার ধুনটে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

BN DESK
10 October 2025, 10:09 AM পড়তে ১ মিনিট
বগুড়ার ধুনটে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

ধুনট (বগুড়া) প্রতিনিধি : ধুনট উপজেলায় মাদক মামলায় পাঁচ বছরের সশ্রম সাজাপ্রাপ্ত পলাতক আসামি শাহীন আলম ওরফে শাহীনকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ। শাহীন ধুনট পৌর এলাকার চরধুনট গ্রামের দবু প্রামানিকের ছেলে। এর আগে শুক্রবার রাতে ঢাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

থানা সূত্রে জানা যায়, শাহীন আলম পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। সে নিজ এলাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাইকারি মাদকদ্রব্য বিক্রি করে। তারই ধারাবাহিকতায় শাহীন সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় মাদক বিক্রিকালে পুলিশ তাকে আটক করে। এ ঘটনায় ২০২০ সালে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কাজিপুর থানায় মামলা দায়ের করা হয়।

আদালত থেকে জামিনে মুক্ত হয়ে সে দেশের বিভিন্ন এলাকায় পালিয়ে থাকে। এ অবস্থায় ওই মামলায় ২০২৩ সালের ৬ জুন তার বিরুদ্ধে ৫ বছরের সশ্রম কারাদন্ড এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের বিরাশ্রম কারাদন্ডের আদেশ দেন বিচারক।

আদেশের পর আদালতে হাজির না হওয়ায় ৫ জানুয়ারি তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। কিন্তু আদালতের আদেশের পর থেকেই ঢাকায় আত্মগোপনে থেকে রাজমিস্ত্রির শ্রমিকের কাজ ও রিকশা চালাত। এ অবস্থায় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রফতার করে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, গ্রেফতারি পরোয়ানামূলে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি শাহীন আলমকে গ্রেফতার করে আজ শনিবার (২৮ জুন) দুপুরে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এলাকা: বগুড়া ধুনট
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার ধুনটে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

B
BN DESK | 28 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার