Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার ধুনটে মায়ের সামনেই প্রাণ গেল মেয়ের

BN DESK
10 October 2025, 09:55 PM পড়তে ১ মিনিট
বগুড়ার ধুনটে মায়ের সামনেই প্রাণ গেল মেয়ের

ধুনট (বগুড়া) প্রতিনিধি : চিকিৎসা শেষে মাকে নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরছিলেন হাওয়া বেগম (৩০)। সঙ্গে ছিলেন তার স্বামী আনোয়ার হোসেন। একই অটোভ্যানে আরও ২ জন যাত্রী ছিলেন। পথিমধ্যে চালক নিয়ন্ত্রণ হারালে অটোভ্যানটি খাদে পড়ে ঘটনাস্থলেই মায়ের সামনে মেয়ে হাওয়া বেগম মারা যায়।

আজ মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেল সাড়ে ৫ টায় বগুড়ার ধুনট-সোহাহাটা পাকা সড়কের সরুগ্রাম জামে মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। হাওয়া বেগম ও আনোয়ার হোসেন দম্পতি উপজেলার পাকড়িহাটা গ্রামের বাসিন্দা। আর হাওয়া বেগমের বাবার বাড়ি একই এলাকার শিয়ালী গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, হাওয়া বেগমের মা দীর্ঘদিন ধরে অসুস্থ। মাকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন হাওয়া বেগম ও তার স্বামী। সারাদিন বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা শেষে অটোভ্যানে শিয়ালী গ্রামে বাবার বাড়িতে মাকে রেখে আসার জন্য রওনা হন।

পথিপধ্যে সরুগ্রাম জামে মসজিদ এলাকায় বেপরোয়া গতীর অটোভ্যানটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই হাওয়া বেগমের মৃত্যু হয়। তবে ওই অটোভ্যানের অন্য যাত্রীরা অক্ষত রয়েছেন। ধুনট থানার এস আই আব্দুর রাজ্জাক বলেন, আইনী প্রক্রিয়া শেষে হাওয়া বেগমের মৃতদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এলাকা: বগুড়া ধুনট
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার ধুনটে মায়ের সামনেই প্রাণ গেল মেয়ের

B
BN DESK | 19 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার