Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার ধুনটে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল শিশু শিক্ষার্থীর

BN DESK
04 September 2026, 09:08 AM পড়তে ১ মিনিট
বগুড়ার ধুনটে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল শিশু শিক্ষার্থীর

ধুনট (বগুড়া) প্রতিনিধি : ধুনট উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় আয়েশা খাতুন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত আয়েশা খাতুন উপজেলার মথুরাপুর ইউনিয়নের পিরহাটী গ্রামের আশাদুল ইসলামের মেয়ে। সে স্থানীয় মুছাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী।

থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার সকার ১০টায় আয়েশা খাতুন বাড়ি থেকে বের হয়ে দৌড়ে রাস্তা পার হওয়ার সময় মথুরাপুর বাজার থেকে ধানঘরাগামী একটি মোটরসাইকেলের ধাক্কায় আয়েশা খাতুন গুরুতর আহত হয়। এরপর তাকে প্রথমে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে আয়েশা খাতুনের মৃত্যু হয়। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পরিবারের কোন অভিযোগ নেই। ফলে আইনী প্রক্রিয়া শেষে আয়েশা খাতুনের মৃতদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এলাকা: বগুড়া ধুনট
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার ধুনটে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল শিশু শিক্ষার্থীর

B
BN DESK | 26 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার