Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার ধুনটে রাস্তায় মাদক বিক্রির সময় দুইজন গ্রেফতার

BN DESK
04 September 2026, 09:20 AM পড়তে ১ মিনিট
বগুড়ার ধুনটে রাস্তায় মাদক বিক্রির সময় দুইজন গ্রেফতার

ধুনট (বগুড়া) প্রতিনিধি : ধুনটে মাদক বিরোধী পৃথক অভিযানে দিনের বেলায় রাস্তায় দাঁড়িয়ে মাদক দ্রব্য বিক্রির সময় পুলিশের তালিকাভূক্ত একাধিক মাদক মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো, উপজেলার নলডাঙ্গা গ্রামের বদি সরদারের ছেলে বাবু সরদার (৩০) ও ধুনট সদরপাড়ার বাদশা মিয়ার ছেলে ফেরদৌস হোসেন (৩৫)। গতকাল শুক্রবার বিকেলে উপজেলা সদরের কুঠিবাড়ি হেলিপ্যাড এলাকা থেকে ২শ’ গ্রাম গাঁজাসহ বাবু সরদারকে এবং ধুনট পৌর এলাকার সদরপাড়া থেকে ১৬পিস ইয়াবা ট্যাবলেট সহ ফেেেদৗস হোসেনকে গ্রেফতার করা হয়।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, বাবু সরদার ও ফেরদৌস পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে তারা এলাকার পথে প্রান্তরে ঘুরে ঘুরে কৌশলে মাদকসেবীদের কাছে বিভিন্ন ধরনের মাদক দ্রব্য বিক্রি করে আসছে। অনেক সময় মোবাইল ফোনে যোগাযোগ করে সেবনকারীদের কাছে মাদক দ্রব্য পৌছে দেয়। তারই ধারাবাহিকতায় শুক্রবার বিকেলে মাদক দ্রব্য বিক্রয়কালে পুলিশ তাদের গ্রেফতার করে।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় পৃথক দু’টি মামলা দায়ের হয়েছে। এছাড়া ২০২০ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত বাবু সরদারের বিরুদ্ধে ধুনট ও কাজিপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে ২টি এবং ২০২০ সালে ফেরদৌস হোসেনের বিরুদ্ধে ধুনট থানায় ১টি মাদক মামলা রয়েছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে গাঁজা ও হেরোইনসহ দুই জনকে গ্রেফতার করে আজ শনিবার (১৯ জুলাই) দুপুরের পর বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এলাকা: বগুড়া ধুনট
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার ধুনটে রাস্তায় মাদক বিক্রির সময় দুইজন গ্রেফতার

B
BN DESK | 19 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার