Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার ধুনটে লক্ষ্মী মন্দিরে আগুন দিয়ে পোড়ানোচেষ্টার অভিযোগ

BN DESK
04 September 2026, 03:26 PM পড়তে ১ মিনিট

ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের রুদ্রবাড়িয়া দাসপাড়া লক্ষ্মী মন্দিরের ঘরের চারপাশে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পোড়ানোচেষ্টার করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। 

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার রুদ্রবাড়িয়া গ্রামের দাসপাড়ায় টিনের তৈরি ঘরে লক্ষ্মী মন্দির রয়েছে। দীর্ঘদিন ধরে সেখানে হিন্দু ধর্মের লোকজন পূজা-অর্চনা করে থাকেন। রোববার রাত দেড়টার দিকে কে বা কারা মন্দির ঘরের চারপাশে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এসময় মন্দিরের পাশের বাড়ির লোকজন আগুন দেখে ডাক-চিৎকার শুরু করেন। তখন পাড়ার লোকজন আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় লক্ষ্মী মন্দির ঘরের কোন ক্ষয়ক্ষতি হয়নি। তবে গ্রামবাসীর মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। সংবাদ পেয়ে রাতেই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

এ বিষয়ে উপজেলার রুদ্রবাড়িয়া দাসপাড়া লক্ষ্মী মন্দির পরিচালনা কমিটির সভাপতি গোপাল কুমার দাস বলেন, রাতের বেলায় কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা দেখিনি। কারো ওপর কোন সন্দেহ নেই। থানা পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। তারা তদন্ত করে অপরাধীদের শনাক্ত করতে পারেন তবেই তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে। 

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অপরাধীদের শনাক্তের চেষ্টা করছি। 

 

 

এলাকা: বগুড়া ধুনট
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার ধুনটে লক্ষ্মী মন্দিরে আগুন দিয়ে পোড়ানোচেষ্টার অভিযোগ

B
BN DESK | 09 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার