Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার ধুনটে শিয়ালের কামড়ে কৃষক আহত

BN DESK
04 April 2026, 02:01 AM পড়তে ১ মিনিট

ধুনট (বগুড়া) প্রতিনিধি :  ধুনটে খাবার সন্ধানে ভুট্টাক্ষেত থেকে বের হওয়া বুনো শিয়ালের আক্রমণে বাচ্চু মিয়া (৫৫) নামে এক কৃষক আহত হয়েছেন। গতকাল শুক্রবার দুপুর দেড়টার দিকে ধুনট পৌর এলাকার জিঞ্জিরতলা গ্রামে ফসলের মাঠে এ ঘটনা ঘটে। বাচ্চু মিয়া জিঞ্জিরতলা গ্রামের ছেবাত আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো বাচ্চু মিয়া বাড়ির পাশে ফসলের মাঠে গরুর খাবারের জন্য ঘাস কাটতে যান। তিনি কাস্তে দিয়ে জমির আইল থেকে ঘাস কাটতে থাকেন। এ সময় হঠাৎ করে একটি বুনো শিয়াল খাবারের সন্ধানে ভুট্টাক্ষেত থেকে বের হয়ে কৃষক বাচ্চু মিয়ার ওপর ঝাঁপিয়ে পড়ে আক্রমন করে। এতে বাচ্চু মিয়ার শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়।

এ সময় হাতে থাকা কাস্তে দিয়ে শিয়ালের সঙ্গে লড়াই করে আত্মরক্ষার চেষ্টা করেন তিনি। আহত বাচ্চু মিয়াকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এ ঘটনার পর থেকে এলাকার মানুষের মাঝে শিয়াল আতংক বিরাজ করছে।

ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. সমনুল হক বলেন, শিয়ালের কামড়ে শরীরের বিভিন্ন স্থানে ক্ষত নিয়ে বাচ্চু মিয়া নামে এক কৃষক চিকিৎসা নিতে আসেন। তাকে চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে।

এলাকা: বগুড়া ধুনট
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার ধুনটে শিয়ালের কামড়ে কৃষক আহত

B
BN DESK | 04 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার