Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার ধুনটে সাবেক সেনা সদস্যকে কুপিয়ে হত্যাচেষ্টা, গ্রেফতার ১

BN DESK
02 September 2026, 05:41 AM পড়তে ১ মিনিট
বগুড়ার ধুনটে সাবেক সেনা সদস্যকে কুপিয়ে হত্যাচেষ্টা, গ্রেফতার ১

ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে সাবেক সেনা সদস্য আবু বক্কর সিদ্দিক ও তার পরিবারের লোকজনকে কুপিয়ে হত্যাচেষ্টার মামলায় শহিদুল ইসলাম (৪০) নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শহিদুল ইসলাম উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের মাধবডাঙ্গা গ্রামের শাহজাহান আলীর ছেলে। গতকাল শনিবার মধ্যরাতে পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার রামকৃষ্ণপুর মৌজার ২৪ শতক জমি নিয়ে মাধবডাঙ্গা গ্রামের সাবেক সেনা সদস্য আবু বক্কর সিদ্দিকের সাথে একই গ্রামের জহুরুল ইসলামের বিরোধ রয়েছে। এ অবস্থায় ২১ আগস্ট দুপুরে জহুরুল ও তার ভাই শহিদুল লোকজন নিয়ে আবু বক্কর সিদ্দিকের জমি দখলের চেষ্টা করে।

এসময় আবু বক্কর সিদ্দিক ও তার পরিবারের লোকজন বাধা দিলে জহুরুল, শহিদুল ও তাদের লোকজন কুপিয়ে আবু বক্কর সিদ্দিকসহ একই পরিবারের চারজনকে আহত করে। এ ঘটনায় আবু বক্কর সিদ্দিক বাদি হয়ে ২৭ আগস্ট থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় জহুরুল ও তার ভাই শহিদুলসহ ছয়জনকে আসামি করা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ধুনট থানার এসআই মুনজুর মোর্শেদ মন্ডল বলেন, আজ রোববার (২৪ আগস্ট) দুপুরে থানা থেকে আদালতের মাধ্যমে শহিদুলকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এ মামলার অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এলাকা: বগুড়া ধুনট
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার ধুনটে সাবেক সেনা সদস্যকে কুপিয়ে হত্যাচেষ্টা, গ্রেফতার ১

B
BN DESK | 31 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার