Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার ধুনটে স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেফতার

BN DESK
02 September 2026, 02:53 PM পড়তে ১ মিনিট
বগুড়ার ধুনটে স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেফতার

ধুনট (বগুড়া) প্রতিনিধি : ধুনট উপজেলায় বিএনপির কার্যালয়ে ককটেল হামলা চালিয়ে ভাংচুরের অভিযোগে করা মামলায় সাইদুর রহমান (৪৪) নামে কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবকলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ সোমবার (৩০ জুন) দুপুর ২টায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। সাইদুর রহমান উপজেলার কালেরপাড়া ইউনিয়নের আড়কাটিয়া গ্রামের হাবিবুর রহমান সরকারের ছেলে। সে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র সহসভাপতি।

মামলা সূত্রে জানা যায়, ধুনট পৌর এলাকার পশ্চিম ভারনশাহী গ্রামে বিএনপির দলীয় কার্যালয়ে ২০২৩ সালের ৭ জুন সন্ধ্যায় কর্মীসভা চলছিল। এ সময় যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে কর্মী সভায় ককটেল হামলা চালিয়ে ভাংচুর করে।

এ ঘটনায় শ্রমিকদল নেতা আশাদুল ইসলাম বাদি হয়ে ২৬ জানুয়ারী থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৭৮ নেতাকর্মীর নাম উল্লেখ সহ অজ্ঞাত আরো ৬০-৭০ জনকে আসামি করা হয়েছে। এ মামলায় অজ্ঞাত আসামি হিসেবে সাইদুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, এ মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রাখা হয়েছে।

এলাকা: বগুড়া ধুনট
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার ধুনটে স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেফতার

B
BN DESK | 30 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার