Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার ধুনটে ১৪৪ ধারা ভঙ্গ করে বাড়ি নির্মাণের অভিযোগ

BN DESK
06 September 2026, 08:35 PM পড়তে ১ মিনিট

ধুনট (বগুড়া) প্রতিনিধি : ধুনট থানা পুলিশের ১৪৪ ধারা অমান্য করে বিবাদমান জায়গায় পাকাঘর নির্মাণের অভিযোগ উঠেছে। আজ সোমবার (২ ফেব্রুয়ারি) উপজেলার নিমগাছি ইউনিয়নের বেড়েরবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। এদিকে জায়গার মালিক আব্দুস সামাদ দাবি করেছেন মোস্তফা কামাল অবৈধ ভাবে জায়গার দাবি করে হয়রানী করার জন্য আদালতে মামলা দায়ের করেছেন।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বেড়েরবাড়ি গ্রামে হোসেন আলীর ছেলে মোস্তফা কামালের সঙ্গে একই গ্রামের শমসের আলীর ছেলে আব্দুস সামাদ ও তার লোকজনের ১০ শতক বাড়ির জায়গা নিয়ে বিরোধ রয়েছে। বিবাদমান ওই জায়গায় আব্দুস সামাদ পরিবার পরিজন নিয়ে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে।

গত  ২৫ জানুয়ারি আব্দুস সামাদ ওই জায়গায় অবস্থিত বাড়ির সংস্কার কাজ শুরু করেন। এ অবস্থায় ওই জায়গা নিজের দাবি করে ২৮ জানুয়ারি মোস্তফা কামাল বাদি হয়ে আব্দুস সামাদসহ ৫ জনের বিরুদ্ধে বগুড়া আদালতে একটি মামলা দায়ের করেন।

আদালত মামলাটি আমলে নিয়ে ধুনট থানার ওসিকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আদেশ দেন। আদালতের আদেশে থানা পুলিশ সেখানকার আইনশৃঙ্খলা রক্ষায় ২৯ জানুয়ারি উভয়পক্ষকে ১৪৪/১৪৫ ধারায় নোটিশ জারি করে। নোটিশে উল্লেখ করা হয়, যে পক্ষ যে অবস্থানে আছেন সেই পক্ষ সেই অবস্থানে থাকবেন।

এ বিষয়ে আব্দুস সামাদ বলেন, এই জায়গায় বাড়িঘর করে দীর্ঘদিন ধরে পরিবার পরিজন নিয়ে বসবাস করছি। কিন্ত মোস্তফা কামাল অবৈধভাবে জায়গার দাবি করে আমাদের হয়রানী করার জন্য আদালতে মিথ্যা মামলা দায়ের করেছেন।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সেখানে আইনশৃঙ্খলার কোন অবণতি না হয়, সে জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

এলাকা: বগুড়া ধুনট
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার ধুনটে ১৪৪ ধারা ভঙ্গ করে বাড়ি নির্মাণের অভিযোগ

B
BN DESK | 02 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার