Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার নন্দীগ্রামে অসুস্থ দম্পতির পাশে ইউএনও

BN DESK
10 October 2025, 10:33 PM পড়তে ১ মিনিট
বগুড়ার নন্দীগ্রামে অসুস্থ দম্পতির পাশে ইউএনও

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে মানবিক সহায়তা নিয়ে অসুস্থ ও অসহায় রফিকুল-রেহেনা দম্পতির পাশে দাঁড়ালেন উপজেলা নির্বাহী অফিসার ও নন্দীগ্রাম পৌর প্রশাসক লায়লা আঞ্জুমান বানু।

পৌর এলাকার গুন্দইল গ্রামের এই দম্পতি টিনের ছোট একটি ঘরে অর্ধাহার-অনাহারে দিন কাটাচ্ছেন বহুদিন ধরে। দুই বছর আগে হৃদরোগে আক্রান্ত হয়ে রফিকুল ইসলামের হাত-পা প্রায় অকেজো হয়ে যায়। এর আগেই চলাফেরায় অক্ষম হয়ে পড়েন স্ত্রী রেহেনা খাতুন। সন্তান না থাকায় চিকিৎসা ও খাবারের নিশ্চয়তা থেকেও তারা বঞ্চিত। কখনো প্রতিবেশীদের দয়ায় খাবার জুটলেও বেশিরভাগ সময়ই না খেয়েই দিন পার করেন তারা। এই খবর জানতে পেরে গত বুধবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার লায়লা আঞ্জুমান বানু নিজে তাদের বাড়িতে উপস্থিত হয়ে ওই দম্পতির হাতে চাল, ডাল, আটা, তেল, আলু, পেঁয়াজ, রসুন, মরিচসহ নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও অর্থ সহায়তা তুলে দেন।

এসময় ইউএনও বলেন, বিষয়টি জানতে পেরে কর্মকর্তাদের সাথে নিয়ে তাদের বাড়িতে গিয়ে প্রাথমিকভাবে কিছু সহায়তা দেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ দম্পতির পাশে থাকার চেষ্টা করবো। সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ মোজাহারুল ইসলাম, পৌর নির্বাহী কর্মকর্তা শাহীন মাহমুদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম মোস্তফা এবং অধ্যক্ষ পরিতোষ চন্দ্র সরকার প্রমুখ।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার নন্দীগ্রামে অসুস্থ দম্পতির পাশে ইউএনও

B
BN DESK | 03 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার