Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার নন্দীগ্রামে আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে সাবেক এমপি মোশারফ

BN DESK
09 October 2025, 10:44 PM পড়তে ১ মিনিট
বগুড়ার নন্দীগ্রামে আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে সাবেক এমপি মোশারফ

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের সরিষাবাদ গ্রামের আমিনুল ইসলাম নামে এক কৃষকের বসতবাড়ি বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়ে ভষ্মীভুত হয়। এই খবর দৈনিক করতোয়া পত্রিকার মাধ্যমে জানতে পেরে আসহায় ওই কৃষক পরিবারের পাশে দাঁড়িয়েছেন বগুড়া জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন।

গতকাল শনিবার বিকেলে তিনি আগুনে ক্ষতিগ্রস্ত ওই কৃষকের বসতবাড়িতে যান এবং তাদের আর্থিক সহায়তা প্রদান করেন। এই সময় তার সঙ্গে ছিলেন, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক আরিফুল ইসলাম মজনু, যুবদল নেতা গোলাপ হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক মতিউর রহমান মুসা, উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক নুরনবী, ছাত্রদল নেতা নবীর শেখ, মেহেদী হাসান ও শাহীন প্রমুখ।

উল্লেখ্য, গত ১৭ জুন বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে কৃষক আমিনুল ইসলামের বসতবাড়ি পুড়ে ভষ্মীভুত হয়। এতে প্রায় দুই লাখ টাকা ক্ষতি হয় তার।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার নন্দীগ্রামে আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে সাবেক এমপি মোশারফ

B
BN DESK | 29 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার