Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার নন্দীগ্রামে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

BN DESK
10 October 2025, 09:21 PM পড়তে ১ মিনিট
বগুড়ার নন্দীগ্রামে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : নন্দীগ্রাম থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো-উপজেলার বুড়ইল ইউনিয়নের চকরামপুর গ্রামের মমতাজ প্রামানিকের ছেলে সাইদুল ইসলাম (৩৫) ও একই গ্রামের বাবুল হোসেনের ছেলে মনিরুল ইসলাম (৩৪)।

এর আগে গতকাল সোমবার সন্ধ্যায় পুলিশ গোপন সংবাদেরভিত্তিতে উপজেলার বুড়ইল ইউনিয়নের ধুন্দার সোনাই পুকুর এলাকায় অভিযান চালিয়ে ১৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাইদুল ইসলাম ও মনিরুল ইসলামকে গ্রেফতার করে।

নন্দীগ্রাম থানা অফিসার ইনচার্জ (ওসি) মোজারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আজ মঙ্গলবার (১৭ জুন) দুপুরে তাদের নন্দীগ্রাম থানা থেকে আদালতে প্রেরণ করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার নন্দীগ্রামে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

B
BN DESK | 17 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার