Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার নন্দীগ্রামে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ অভিযান শুরু

BN DESK
08 October 2025, 11:34 AM পড়তে ১ মিনিট
বগুড়ার নন্দীগ্রামে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ অভিযান শুরু

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : ‘একটি হলেও বৃক্ষরোপন-করব জনে জনে, সবুজ দেশের সুস্থ বাতাস- লাগুক  সবার প্রাণে’ এই স্লোগানকে সামনে রেখে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়ার নন্দীগ্রামে ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপন অভিযান শুরু হয়েছে। আজ শুক্রবার (২৭ জুন) সকালে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের কাথম জুমুলতলা মসজিদ মাজারের সামনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন, ইসলামী ছাত্রশিবিরের  কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক হারুনুর রশিদ রাহি। এসময় তিনি বলেন, ইসলামী ছাত্রশিবির পরিবেশ বান্ধব ও সচেতন প্রজন্ম গঠনে কাজ করছে, এই বৃক্ষরোপণ কর্মসূচি তারই অংশ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা পশ্চিম শাখার সভাপতি সাঈদ কুতুব, সেক্রেটারি হাফেজ আল ইমরান।

এসময় নন্দীগ্রাম থানা সভাপতি আমিরুল মুমিন ও সেক্রেটারি মুনির হোসেন সহ জেলা ও থানা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি শতাধিক শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার নন্দীগ্রামে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ অভিযান শুরু

B
BN DESK | 27 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার