Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার নন্দীগ্রামে ট্রেড লাইসেন্স না থাকায় দোকানিকে জরিমানা

BN DESK
04 September 2026, 07:31 AM পড়তে ১ মিনিট
বগুড়ার নন্দীগ্রামে ট্রেড লাইসেন্স না থাকায় দোকানিকে জরিমানা

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : নন্দীগ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক মুদি দোকানে জরিমানা করা হয়েছে। ট্রেড লাইসেন্স না থাকার অভিযোগে এই জরিমানা করা হয়। আজ বুধবার (৬ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলা নির্বাহী অফিসার মোসা. লায়লা আঞ্জুমান বানুর নেতৃত্বে নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের হাটকড়ই বাজার এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে গণেশ ট্রেডার্সে’র ট্রেড লাইসেন্স না থাকার অপরাধে দোকান মালিক সঞ্জয় মহন্তকে ট্রেড লাইসেন্স না থাকায় স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন অনুযায়ী দুই হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে বেঞ্চ সহকারী হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রশাসনের সহকারী প্রশাসনিক কর্মকর্তা জয়নাল আবেদিন।

উপজেলা নির্বাহী অফিসার মোসা. লায়লা আঞ্জুমান বানু বলেন, জনস্বার্থে এ ধরণের অভিযান চলমান থাকবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার নন্দীগ্রামে ট্রেড লাইসেন্স না থাকায় দোকানিকে জরিমানা

B
BN DESK | 06 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার