Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার নন্দীগ্রামে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ নিহত এক, আহত পাঁচ

BN DESK
04 September 2026, 07:30 AM পড়তে ১ মিনিট
বগুড়ার নন্দীগ্রামে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ নিহত এক, আহত পাঁচ

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : নন্দীগ্রামে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আব্দুস সালাম (৩২) নামে এক যুবক নিহত হয়েছে। সে নাটোরের সিংড়া উপজেলার খেজুর তলা আতাইকুলা গ্রামের মৃত মহর আলীর ছেলে। এ ঘটানায় গুরুতর আহত হয়েছে আরও পাঁচজন। আজ সোমবার (১১ আগস্ট) সকাল সাড়ে ছয়টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম উপজেলার রুপিহার বাসষ্ট্যান্ড এলাকায় দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বগুড়ার দিক থেকে ছেড়ে আসা বালু বোঝাই একটি ট্রাক ঘটনাস্থলে পৌঁছিলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক চালক ও হেলপারসহ ছয়জন গুরুতর আহত হয়েছে।

পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় আব্দুস সালাম নামে এক যুবকের মৃত্যু হয়।

কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। মরদেহটি মর্গে রয়েছে। আহতদের নাম পরিচয় এখনও জানা যায়নি। এঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার নন্দীগ্রামে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ নিহত এক, আহত পাঁচ

B
BN DESK | 11 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার