Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার নন্দীগ্রামে দুর্বৃত্তের দেওয়া কীটনাশকে পুড়ে গেল শতাধিক গাছ

BN DESK
10 October 2025, 09:27 AM পড়তে ১ মিনিট
বগুড়ার নন্দীগ্রামে দুর্বৃত্তের দেওয়া কীটনাশকে পুড়ে গেল শতাধিক গাছ

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : পূর্বশত্রুতার জের ধরে নন্দীগ্রামে হাবিবুর রহমান নামের এক ব্যক্তির বাগানে কীটনাশক প্রয়োগ করে শতাধিক গাছ পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এতে প্রায় ২০ হাজার টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা। গতকাল শুক্রবার রাতে উপজেলার বুড়ইল ইউনিয়নের সরিষাবাদ গ্রামে ঘটনাটি ঘটে। এই ঘটনায় বাগান মালিক হাবিবুর রহমান বাদি হয়ে আজ শনিবার (২৮ জুন) নন্দীগ্রাম থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, হাবিবুর রহমান সম্প্রতি তার পৈতৃক আট শতক জমিতে একটি বাগান গড়ে তোলেন। সেখানে তিনি বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করেন। আজ শনিবার (২৮ জুন) সকালে বাগানে গিয়ে দেখেন কীটনাশক স্প্রে করে সব গাছ পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

বিষয়টি তিনি স্থানীয় ইউপি চেয়ারম্যানকে জানান। এ বিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাহারুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার নন্দীগ্রামে দুর্বৃত্তের দেওয়া কীটনাশকে পুড়ে গেল শতাধিক গাছ

B
BN DESK | 28 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার