Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার নন্দীগ্রামে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ

BN DESK
04 September 2026, 07:31 AM পড়তে ১ মিনিট
বগুড়ার নন্দীগ্রামে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : নন্দীগ্রামে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ উঠেছে। এতে প্রায় সাত লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি মাছচাষির। গতকাল রোববার রাতে নন্দীগ্রাম পৌর এলাকার গুন্দইল গ্রামের আবুল হোসেনের মালিকাধীন পাঁচ বিঘার একটি পুকুরে এই ঘটনা ঘটেছে।

জানা যায়, আবুল হোসেন তার পুকুরে রুই, কাতলা, সিলভার কার্প, মৃগেল ও পাঙ্গাসসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা ছাড়েন। মাছগুলো পালনের জন্য তিনি লক্ষাধিক টাকার খাদ্য ও ওষুধ ব্যবহার করেছিলেন। ভুক্তভোগী আবুল হোসেন বলেন, সকালে পুকুরে গিয়ে দেখি সব মাছ মরে ভেসে উঠেছে। পুকুর পাড়ে কীট নাশকের মোড়ক পাওয়া যায়।

কে বা কাহারা আমার পুকুরে বিষ দিয়েছে। মাছগুলো বিক্রির উপযুক্ত হয়েছিল। আমাকে অর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করতেই এমন কাজ করা হয়েছে। এবিষয়ে আমি থানায় অভিযোগ দায়ের করব। নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাহারুল ইসলাম বলেন, এ ঘটনায় এখনও কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার নন্দীগ্রামে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ

B
BN DESK | 18 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার