Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার নন্দীগ্রামে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই ভাই নিহত

BN DESK
04 September 2026, 09:36 AM পড়তে ১ মিনিট
বগুড়ার নন্দীগ্রামে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই ভাই নিহত

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই ভাই নিহত হয়েছেন। আজ সোমবার (১৪ জুলাই) বিকেলে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম উপজেলার রনবাঘা বাজারসংলগ্ন শহরকুড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-নন্দীগ্রাম সদর ইউনিয়নের শহরকুড়ি গ্রামের আব্দুল জলিলের ছেলে ইসমাইল হোসেন (৬০) ও ইদ্রিস আলী (৫৫)।

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নন্দীগ্রাম পল্লী বিদ্যুৎ অফিসে কাজ শেষ করে তারা দুই ভাই মোটরসাইকেলযোগে বাড়ি ফিলছিলেন। পথিমধ্যে শহরকুড়ি এলাকায় পৌঁছলে নাটোরগামী একটি অজ্ঞাতনামা যাত্রীবাহী বাস পিছন থেকে মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তারা দুই ভাই নিহত হন।

কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) নির্মল চন্দ্র ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে পরিবারে কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার নন্দীগ্রামে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই ভাই নিহত

B
BN DESK | 14 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার