Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার নন্দীগ্রামে বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

BN DESK
12 May 2026, 03:36 AM পড়তে ১ মিনিট

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে চলতি বোরো মৌসুমে সরকারি ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার (১১ মে) দুপুর ১২টার দিকে উপজেলা খাদ্য গুদামে এই কর্মসূচির উদ্বোধন করেন, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন এমপি।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরা, উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক, উপজেলা প্রকৌশলী নুরনবী খাঁন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবুল হোসেন খাঁন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরদার মো. ফজললু করিম, থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম, অগ্রণী ব্যাংকের শাখা ব্যবস্থাপক মোহাম্মাদ সেলিম রেজা, ইউপি চেয়ারম্যান রেজাউল করিম কামাল, আবুল কালাম আজাদ, জিয়াউর রহমান, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, উপজেলা খাদ্য গুদমের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক আলমগীর, উপজেলা খাদ্য পরির্দশক আবু মুসা সরকার, উপ-খাদ্য পরির্দশক মনিরুজ্জামান, উপজেলা চালকল মালিক সমিতির সভাপতি বদরুদ্দোজা আল তৌফিক ও সাধারণ সম্পাদক বেলাল হোসেন উপস্থিত ছিলেন।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবুল হোসেন খাঁন জানান, চলতি মৌসুমে এই উপজেলায় ১ হাজার ৮শ’ ৪২ মেট্রিক টন ধান ও ৩ হাজার ৭১ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সরকার নির্ধারিত দরে প্রতি কেজি ধান ৩৬ টাকা ও চাল ৪৯ টাকা দরে সংগ্রহ করা হবে। তিনি আরও বলেন, আগামী ৩১ আগস্ট পর্যন্ত এই ধান ও চাল সংগ্রহ কার্যক্রম চলবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার নন্দীগ্রামে বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

B
BN DESK | 12 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার