Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার নন্দীগ্রামে ভটভটি উল্টে চালক নিহত

BN DESK
04 September 2026, 09:47 AM পড়তে ১ মিনিট
বগুড়ার নন্দীগ্রামে ভটভটি উল্টে চালক নিহত

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : নন্দীগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে ভটভটি উল্টে নূরনবী (৪৫) নামে এক চালক নিহত হয়েছেন। আজ শনিবার (১২ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের জামাদারপুকুর এলাকায় একটি ফিলিং স্টেশরে সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত নূরনবী উপজেলার বুড়ইল ইউনিয়নের ভদ্রদীঘি গ্রামের আব্দুর রহিমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নূরনবী সকালে নিজ ভটভটিতে মাছ নিয়ে শাজাহানপুর উপজেলার মাঝিড়ার মাছের আড়তে যান। সেখানে মাছ বিক্রি করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে উক্ত স্থানে পৌঁছিলে একটি ট্রাককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ভটভটি রাস্তার ওপর উল্টে যায়।

এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাইওয়ে পুলিশের নির্মল চন্দ্র মহন্ত বিষয়টি নিশ্চিত করেছেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার নন্দীগ্রামে ভটভটি উল্টে চালক নিহত

B
BN DESK | 12 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার