Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার নন্দীগ্রামে ভাই-বোন মিষ্টান্ন ভান্ডারের জরিমানা

BN DESK
04 September 2026, 08:57 AM পড়তে ১ মিনিট
বগুড়ার নন্দীগ্রামে ভাই-বোন মিষ্টান্ন ভান্ডারের জরিমানা

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : নন্দীগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে ভাই-বোন মিষ্টান্ন ভান্ডার নামে এক দই-মিষ্টির দোকানে জরিমানা করা হয়েছে। দৃশ্যমান স্থানে হালনাগাদকৃত মূল্য তালিকা প্রর্দশন না করা, উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে দই উৎপাদনের অভিযোগে এই জরিমানা করা  হয়।

আজ সোমবার (২৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা নির্বাহী অফিসার লায়লা আঞ্জুমান বানুর নেতৃত্বে নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে উপজেলার বুড়ইল ইউনিয়নের বীরপলী বাজার এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে ভাই-বোন মিষ্টান্ন ভান্ডারে দৃশ্যমান স্থানে হালনাগাদকৃত মূল্য তালিকা প্রর্দশন না করা, উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে দই উৎপাদনের অপরাধে দোকান মালিক লুৎফর রহমানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী তিন হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে আরও ছিলেন, উপজেলা প্রশাসনের সহকারী প্রশাসনিক কর্মকর্তা জয়নাল আবেদিন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার নন্দীগ্রামে ভাই-বোন মিষ্টান্ন ভান্ডারের জরিমানা

B
BN DESK | 28 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার