Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার নন্দীগ্রামে সিঁদ কেটে কৃষকের গোয়াল ঘর থেকে পাঁচ গরু চুরি

BN DESK
04 September 2026, 08:46 AM পড়তে ১ মিনিট
বগুড়ার নন্দীগ্রামে সিঁদ কেটে কৃষকের গোয়াল ঘর থেকে পাঁচ গরু চুরি

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : নন্দীগ্রামে সিঁদ কেটে লাল মিয়া (৫০) নামে এক কৃষকের গোয়াল ঘর থেকে পাঁচটি গরু চুরির ঘটনা ঘটেছে। গত শনিবার দিবাগত রাতে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের দেওতা গ্রামে এ চুরির ঘটনা ঘটে।

জানা গেছে, কৃষক লাল মিয়া ও তার শ্যালক আব্দুস সামাদের গরুগুলো একটি গোয়াল ঘরে রাখা ছিল। শনিবার দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে ভেড়ার চেঁচামেচি শুনে তারা ঘুম থেকে উঠে গিয়ে দেখেন, গোয়াল ঘরে রাখা গরুগুলো নেই। একটি সংঘবদ্ধ চোরের দল সিঁদ কেটে ভেতরে ঢুকে লাল মিয়ার দুইটি এবং আব্দুস সামাদের তিনটি গরু চুরি করে নিয়ে গেছে।

কৃষক আব্দুস সামাদ জানান, চুরি হওয়া গরুগুলোর আনুমানিক মূল্য প্রায় চার লাখ টাকা। অনেক খোঁজাখুঁজির পরও গরুগুলোর সন্ধান না পেয়ে তারা থানায় লিখিত অভিযোগ করেছেন। নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাহারুল ইসলাম জানান, গরু চুরির অভিযোগ পেয়েছি। চুরি যাওয়া গরুগুলো উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার নন্দীগ্রামে সিঁদ কেটে কৃষকের গোয়াল ঘর থেকে পাঁচ গরু চুরি

B
BN DESK | 28 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার