Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার নন্দীগ্রামে সেনাবাহিনীর অভিযানে দেশি ও বিদেশি অস্ত্রসহ ৩ জন গ্রেফতার

BN DESK
10 February 2026, 10:55 PM পড়তে ১ মিনিট

স্টাফ রিপোর্টার : বগুড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র ও একটি বিদেশি পিস্তলসহ তিন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেল থেকে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের তেতুলিয়াগাড়ি এলাকায় অভিযান চালিয়ে শাজাহানপুর আর্মি ক্যাম্পের সদস্যরা তাদের গ্রেফতার করেন।

গ্রেফতারকৃতরা হলেন নন্দীগ্রাম উপজেলার তেতুলিয়াগাড়ি এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে আব্দুস ছালাম (৩০), আব্দুস ছাত্তারের ছেলে আবু বক্কর (২৮) এবং শাজাহানপুর উপজেলার গোহাইল ইউনিয়নের রুপিহার গ্রামের আবু মুসার ছেলে পারভেজ (২৫)।

সেনাবাহিনীর শাজাহানপুর আর্মি ক্যাম্পের মেজর মেহেদী হাসান, ক্যাপ্টেন জিসান ও লেফটেন্যান্ট ফাতিনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে তাদের আটক করা হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার নন্দীগ্রামে সেনাবাহিনীর অভিযানে দেশি ও বিদেশি অস্ত্রসহ ৩ জন গ্রেফতার

B
BN DESK | 10 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার