Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার নন্দীগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত এক, আহত পাচঁ

BN DESK
04 September 2026, 07:31 AM পড়তে ১ মিনিট
বগুড়ার নন্দীগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত এক, আহত পাচঁ

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : নন্দীগ্রামে যাত্রীবাহী একটি সিএনজি চালিত অটো রিকশার পিছনে পিকআপ ভ্যানের ধাক্কায় শামছুল হক (৭০) নামের এক যাত্রী নিহত হয়েছে। সে নওগাঁ জেলার আত্রাই উপজেলার দেবনগর কদমকুড়ি গ্রামের আব্দুল গফুরের ছেলে।

এ ঘটনায় চালকসহ আরও ৫জন গুরুতর আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম উপজেলার কাথম এলাকায় এদুর্ঘটনা ঘটে। আহতরা হলেন, নিহত শামছুল হকের স্ত্রী শাহিনুর বেগম (৬০), তার ছেলে শাহিন (৪০), একই উপজেলার জামগ্রামের মফিজারের ছেলে মোখলেছুর রহমান (৬২), তার মেয়ে সুমাইয়া খাতুন (২৫) ও ববি খাতুন (৪০)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, বগুড়া থেকে একটি সিএনজি চালিত অটো রিকশা চালিত অটো রিকশা যাত্রী নিয়ে নওগাঁর আত্রাইয়ের উদ্দেশ্যে রওনা হয়। ঘটনাস্থলে পৌছিলে পিছন থেকে দ্রুতগতির একটি পিকআপভ্যান ধাক্কা দেয় এতে চালকসহ ছয়জন গুরুতর আহত হয়। পরে পুলিশ ও স্থানীয়রা তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতলে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শামছুল হকের মৃত্যু হয়।

কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পৌছে আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতলে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শামছুল হকের মৃত্যু হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার নন্দীগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত এক, আহত পাচঁ

B
BN DESK | 15 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার