Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার নুরের ওপর হামলার প্রতিবাদে শেরপুরে বিক্ষোভ মিছিল

BN DESK
01 September 2026, 08:18 PM পড়তে ১ মিনিট
বগুড়ার নুরের ওপর হামলার প্রতিবাদে শেরপুরে বিক্ষোভ মিছিল

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : গণঅধিকার পরিষদের সভাপতি নুরের ওপর হামলার প্রতিবাদে শেরপুর বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গণঅধিকার পরিষদ শেরপুর উপজেলা শাখা।

আজ শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় বাসস্ট্যান্ড শেরশাহ নিউ মার্কেটের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে মহাসড়ক প্রদক্ষিণ শেষে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বগুড়া জেলা শাখার ধর্মবিষয়ক সম্পাদক ইউসুফ আলীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক ডা. মেহেরুল আলম মিশু। তিনি বলেন, নুরের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার করতে হবে এবং আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ করতে হবে। অন্যথায় সারাদেশে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

এসময় আরও বক্তব্য রাখেন জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক এমআর বায়েজিদ শাহাদত, উপজেলা যুব অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক রিপন মাহমুদ, সদস্য সচিব রাজু আহমেদ ভুট্টু, জেলার শ্রমবিষয়ক সম্পাদক শাখা আব্দুর রহমান প্রমুখ।

এলাকা: বগুড়া শেরপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার নুরের ওপর হামলার প্রতিবাদে শেরপুরে বিক্ষোভ মিছিল

B
BN DESK | 30 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার