Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার পর্নোগ্রাফি মামলার আসামি চট্টগ্রামের সীতাকুন্ড থেকে গ্রেফতার

BN DESK
13 March 2026, 03:41 AM পড়তে ১ মিনিট

স্টাফ রিপোর্টার : বগুড়ায় দায়ের করা পর্নোগ্রাফি আইন মামলার আসামি মোঃ সালাহ উদ্দিন (৩৪) কে চট্টগ্রামের সীতাকুন্ড থানার পন্থছিলা এলাকা হতে গ্রেফতার করেছে যৌথ অভিযানিক দল। র‌্যাব-১২ এবং সিপিসি-২, হাটহাজারী ক্যাম্প, র‌্যাব-০৭ এর যৌথ অভিযানে গতকাল বুধবার তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামি সালাহ উদ্দিন চট্টগ্রামের সীতাকুন্ড থানার নুর ইসলাম হাজীর বাড়ি, ইয়াকুব নগর এলাকার মো: ফয়েজ উদ্দিনের ছেলে।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব ১২ জানতে পারে গ্রেফতার এড়াতে চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানাধীন পন্থছিলা হাজীপাড়া এলাকায় অবস্থান করছে পর্ণোগ্রাফি মামলার আসামি সালাহ উদ্দিন। সেই সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২, সিপিএসসি বগুড়া এবং সিপিসি-২, হাটহাজারী ক্যাম্প, র‌্যাব-৭ এর যৌথ আভিযানিক দল অভিযান পরিচালনা করে উক্ত মামলার ওই আসামিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামি সালাউদ্দিনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার পর্নোগ্রাফি মামলার আসামি চট্টগ্রামের সীতাকুন্ড থেকে গ্রেফতার

B
BN DESK | 13 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার