Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার ফুলবাড়িতে মাদক বিরোধী মিছিল

BN DESK
16 May 2026, 04:22 AM পড়তে ১ মিনিট

স্টাফ রিপোর্টার : বগুড়া মহানগরের ফুলবাড়ি মধ্যপাড়ায় মাদক বিরোধী মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা আড়াইটার দিকে সাবেক বগুড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তৌহিদুল ইসলাম বিটুর নেতৃত্বে এলাকাবাসী এই মিছিল বের করেন।

সাবেক কাউন্সিলর তৌহিদুল ইসলাম বিটু বলেন, ফুলবাড়ি এলাকায় মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম বেড়ে গেছে। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের অত্যাচার-উপদ্রবে সাধারণ মানুষ অতিষ্ট হয়ে পড়েছেন। এলাকাবাসী মাদক কারবারি ও সেবনকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুশিয়ারি দেন তিনি।

অপরদিকে, এব্যাপারে সদর থানার ওসি মো. ইব্রাহীম আলী বলেন, কোন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে ছাড় দেয়া হবে না। গতকাল বিকেলে ফুলবাড়িতে মাদক বিরোধী অভিযান চালানো হয়েছে। এ অভিযানে তার সাথে ফুলবাড়ি ফাঁড়ির পুলিশও অংশ নেয়। তিনি বলেন, ফুলবাড়িসহ মহানগরের বিভিন্ন স্থানে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার ফুলবাড়িতে মাদক বিরোধী মিছিল

B
BN DESK | 16 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার