Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার বাজারে কমছেই না পেঁয়াজের দাম

BN DESK
05 September 2026, 08:10 PM পড়তে ১ মিনিট
বগুড়ার বাজারে কমছেই না পেঁয়াজের দাম

স্টাফ রিপোর্টার : বগুড়ার বাজারে কমছেই না পেঁয়াজের দাম। এছাড়াও বাড়তি দামেই বিক্রি হচ্ছে মুরগি ও ডিম। তবে কিছুটা কমেছে সবজির দাম। আজ বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বগুড়া শহরের বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, প্রতিকেজি পেঁয়াজ খুচরাতে ১২০ ও পাইকারিতে ১১০ টাকায় বিক্রি হচ্ছে।

প্রতিকেজি আলু ৩০/৪০, বেগুন ৪০/৬০, কাঁচামরিচ ৪০/৫০, ফুলকপি ১৫/২০, টমাটো ও মিষ্টিলাউ ৩০, ছিম ৪০/৬০, মুলা ও গাজর ২০, শসা ও মরটশুটি ৮০, করলা ১২০, আদা ২০০, রসুন ২০০ থেকে ২৬০ টাকায় বিক্রি হচ্ছে।

বগুড়া শহরের ফতেহ আলী বাজারে প্রতিকেজি ব্রয়লার মুরগি বাড়তি দাম ২০০ টাকা, ককরেল মুরগি ২৮০ এবং দেশি মুরগি ৫০০ টাকায় বিক্রি বেচাকেনা হতে দেখা যায়। ফার্মের মুরগির প্রতি হালি ডিম ৪৪ থেকে ৪৫ টাকায় বিক্রি হতে দেখা যায়।

গরুর মাংসের কেজি ৭০০ থেকে ৭৫০ এবং খাসির মাংসের কেজি ১১শ’ টাকা। এই বাজারে দেড় থেকে দুই কেজি ওজনের প্রতিকেজি রুই মাছ ২৬০ থেকে ৩২০ এবং তিন ওজনের কাতল মাছ ২৫০ থেকে ৩শ’ টাকায় বেচাকেনা হচ্ছে। এছাড়াও প্রতিকেজি পাবদা মাছ ৪২০ থেকে ২৮০, টেংরা ৪০০ থেকে ৬০০, শিং মাছ ৩০০ থেকে ৬০০ টাকায় বিক্রি হতে দেখা যায়।

অপরদিকে প্রতিকেজি চিনি ১৩৬ থেকে ১৪০, ছোলা মানভেদে ৮৮ থেকে ৯৫, মসুরের ডাল ১০৫ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতিকেজি খোলা আটা ৪৪ থেকে ৪৫ এবং প্রতি এক কেজির প্যাকেট আটা বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫২ টাকায়। বোতলজাত এক লিটার তেলের দাম পড়ছে ১৬৮ টাকা এবং পাঁচ লিটার তেল বিক্রি হচ্ছে ৮১০ টাকায়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার বাজারে কমছেই না পেঁয়াজের দাম

B
BN DESK | 15 February 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার