Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার মানুষ এবার প্রধানমন্ত্রী পেতে ধানের শীষে ভোট দিবে : কাজী রফিকুল ইসলাম

BN DESK
07 February 2026, 11:15 PM পড়তে ১ মিনিট

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ¦ কাজী রফিকুল ইসলাম বলেছেন, বগুড়ার মানুষ এবার তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে পেতে ধানের শীষে ভোট দিতে তীর্থের কাকের মতো অপেক্ষা করছে। আগামী ১২ ফেব্রুয়ারি তাদের সেই আশা-আকাঙ্খার প্রতিফলন ব্যালটের মাধ্যমে ঘটাবে।

তিনি আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) সোনাতলা উপজেলার মধুপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ, উঠান বৈঠক ও লিফলেট বিতরন কালে এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন, গণতন্ত্রের প্রবক্তা। তাই তার দল রাষ্ট্রীয় ক্ষমতায় এলে এদেশের মানুষ শান্তিতে থাকে। দ্রব্যমূল্য ক্রয়ক্ষমতার মধ্যে থাকে।

সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত দেশ গড়তে ধানের শীষে ভোট দেয়ার কোন বিকল্প নেই। বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে প্রতিটি পরিবারের একজন নারী পাবে ফ্যামিলি কার্ড। পাশাপাশি বেকার সমস্যার সমাধান, কৃষক কার্ড, বিনামূল্যে বীজ সার বিতরণ, স্বাস্থ্য কার্ড প্রদান করা হবে। বিএনপি মানুষের ভাগ্যের উন্নয়নে কাজ করে। শহীদ জিয়ার গড়া দল কখনও দেশের মানুষের স্বার্থবিরোধী কোন কাজ করে না।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদ জিয়াউল হক লিপন, ভিপি এমদাদুল হক টুকু, উপজেলা বিএনপি’র কার্যনির্বাহী সদস্য নুরে আলম সিদ্দিকী লিটন, এমদাদুল হক বাদশা, আহসান হাবীব, মেহেদী হাসান বাপ্পী, বেলাল মন্ডল, খোকা প্রধান, জুলফিকার রহমান, হাজী রাশেদুজ্জামান হান্নান, পাকুল্যা ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি জিএম আলী হাসান নারুন প্রমুখ।

এরপর তিনি উপজেলার ভেলুর পাড়ায় এক সমাবেশে বক্তব্য রাখেন। সকালে তিনি শালিখা, আড়িয়ারঘাট ও হরিখালীতে গণসংযোগ ও উঠান বৈঠক করেন।

এলাকা: বগুড়া সোনাতলা
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার মানুষ এবার প্রধানমন্ত্রী পেতে ধানের শীষে ভোট দিবে : কাজী রফিকুল ইসলাম

B
BN DESK | 07 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার