Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার মোকামতলায় তিন কেজি গাঁজাসহ তিন কারবারি গ্রেফতার

BN DESK
04 September 2026, 08:42 AM পড়তে ১ মিনিট
বগুড়ার মোকামতলায় তিন কেজি গাঁজাসহ তিন কারবারি গ্রেফতার

স্টাফ রিপোর্টার : বগুড়ার মোকামতলা থেকে ৩ কেজি গাঁজাসহ তিন কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে গাঁজাসহ তাদের গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলো কুড়িগ্রামের ফুলবাড়ির চর পশ্চিম ধনীরাম এলাকার ইসরাইল মিয়ার ছেলে কুরাইশ আহম্মেদ (২৫), লালমনিরহাট জেলা সদরের সাতপাটকি মহেন্দ্র নগর এলাকার মৃত আবুল বাশারের ছেলে রাজু মিয়া (৩২) ও বস্তি খাটামারি এলাকার মোকছেদুল হকের ছেলে আব্দুর রাজ্জাক (২১)।

বগুড়া জেলা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের মুরাদপুর মীর  রুবেল সিএনজি ফিলিং ষ্টেশন এর সামনে রংপুর -ঢাকা মহাসড়কে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৩ কেজি গাঁজাসহ তিন মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

এলাকা: বগুড়া শিবগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার মোকামতলায় তিন কেজি গাঁজাসহ তিন কারবারি গ্রেফতার

B
BN DESK | 01 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার