Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার মোকামতলা থেকে সোনাতলা হয়ে সারিয়াকান্দি সড়ক ৪ লেনে উন্নীত হচ্ছে

BN DESK
18 May 2026, 03:36 AM পড়তে ১ মিনিট

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা হাইওয়ে সড়ক থেকে সোনাতলা উপজেলার তেকানীচুকাইনগর হয়ে সারিয়াকান্দি পর্যন্ত ৩৯ কিলোমিটার সড়ক ৪ লেনে করতে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম সড়ক ও যোগাযোগ মন্ত্রণালয়ে তালিকা দাখিল করেছেন।

স্থানীয়রা জানান, আগে সোনাতলা উপজেলার নিভৃত এলাকা থেকে মোকামতলা যেতে পরিবহনের ঝাঁকুনিতে অর্ধেক সবজি নষ্ট হয়ে যেতো। ওই সড়কটি ৪ লেনে উন্নীত হলে চরের তরতাজা সবজি মাত্র ২০-৩০ মিনিটে মহাসড়কে উঠে যাবে। সেখান থেকে ট্রাকে করে সরাসরি চলে যাবে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায়। যোগাযোগের এই অভূতপূর্ব অগ্রগতির ফলে পণ্য পরিবহনের খরচ আগের চেয়ে প্রায় ৩০ থেকে ৪০ শতাংশ কমে যাবে।

মোকামতলা থেকে সারিয়াকান্দি পৌঁছাতে যেখানে আগে ২ থেকে আড়াই ঘণ্টা লাগতো, এখন তা নেমে আসবে মাত্র ৩০-৪০ মিনিটে। সরাসরি পাইকাররা এখন চরে গিয়ে পণ্য কেনার সুযোগ সৃষ্টি হবে। যার ফলে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমে আসবে।

এই ৪ লেন সড়ক প্রকল্পটি বাস্তবায়ন হলে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে। এটি উন্মোচন করবে পর্যটনের এক বিশাল দুয়ার। বর্তমানে সারিয়াকান্দির কালীতলা যমুনা নদীর গ্রোয়েন বা ‘প্রেম যমুনার ঘাট’ উত্তরবঙ্গের মানুষের কাছে জনপ্রিয় দর্শনীয় স্থান। ওই সড়কটি ৪ লেনে হলে হাজার হাজার পর্যটক সহজেই আসতে পারবে যমুনার পাড়ে।

এই সড়কটি এখন আর কেবল যোগাযোগের মাধ্যম নয়, এটি দারিদ্র্য বিমোচন এবং জীবনযাত্রার মানোন্নয়নের এক মহাসড়ক। এ বিষয়ে উপজেলা প্রকৌশলী আতিকুর রহমান তালুকদার বলেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম সড়কটির গুরুত্ব বিবেচনা করে ৪ লেনে করার জন্য সড়ক ও জনপদ বিভাগে ডিও লেটার দিয়েছেন। সড়কটি বাস্তবায়ন হলে এ এলাকার মানুষের দীর্ঘদিনের ভোগান্তি রোধ হবে। সেই সাথে মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে। 

 

এলাকা: বগুড়া শিবগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার মোকামতলা থেকে সোনাতলা হয়ে সারিয়াকান্দি সড়ক ৪ লেনে উন্নীত হচ্ছে

B
BN DESK | 18 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার