Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি নান্টু গাজীপুরে গ্রেফতার

BN DESK
05 September 2026, 08:14 PM পড়তে ১ মিনিট
বগুড়ার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি নান্টু গাজীপুরে গ্রেফতার

স্টাফ রিপোর্টার : শিশু অপহরণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি নান্টু প্রামাণিক (৩০)কে গ্রেফতার করা হয়েছে। গতকাল শনিবার রাতে র‌্যাব-১২ বগুড়া ও র‌্যাব-৪ সাভার এর সদস্যরা গাজীপুরের কালিয়াকৈর এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

আসামি নান্টু প্রামাণিক বগুড়ার শাজাহানপুর উপজেলার শৈধুকুরী এলাকার মৃত নাজির উদ্দিন ফকিরের ছেলে। র‌্যাব সূত্র জানায়, ২০১৫ সালে মানিকগঞ্জের ঘিওর থানার রোস্তম আলীর তিন বছরের শিশুকে অপহরণ করার পর আসামি নান্টু প্রামাণিক শিশুটির পরিবারের কাছে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় শিশুটির বাবা মামলা দায়ের করেন।

এক পর্যায়ে শিশুটিকে উদ্ধার করে পুলিশ। সেইসাথে আসামি নান্টুকে গ্রেফতার করা হয়। এরপর ২০২৩ সালের ১ নভম্বর নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় আসামি নান্টুকে যাবজ্জীবন সাজা দেন আদালত। কিন্তু এর আগে জামিনে বের হয়ে পলাতক ছিলো নান্টু। তাকে শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি নান্টু গাজীপুরে গ্রেফতার

B
BN DESK | 03 March 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার