Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার রুচিতা হোটেলের ২ লাখ টাকা জরিমানাসহ হোটেল সীলগালা (ভিডিওসহ)

BN DESK
05 September 2026, 08:01 PM পড়তে ১ মিনিট
বগুড়ার রুচিতা হোটেলের ২ লাখ টাকা জরিমানাসহ হোটেল সীলগালা (ভিডিওসহ)

স্টাফ রিপোর্টার : বগুড়া শহরের নবাব বাড়ি সড়কের  রুচিতা হোটেল এন্ড রেস্টুরেন্টের ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং একই সাথে হোটেলটি সীলগালা করে দেওয়া হয়েছে।

মরা মুরগির পঁচা মাংস সংরক্ষণ ও বিক্রির উদ্দেশ্যে প্রক্রিয়াজাতকরণের অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল ইসলাম রিজভী আজ শুক্রবার (১৫ মার্চ) সন্ধ্যায় এই দন্ড প্রদান করেন।

বগুড়া জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল ইসলাম রিজভী জানান, দুপুরে রুচিতা হোটেল থেকে মিলন চন্দ্র মোহন্ত নামে এক কর্মচারী ৩০ কেজি ব্রয়লার মুরগির মাংস নিয়ে ফতেহ আলী বাজারে প্রক্রিয়াজাত করতে যায়। এসময় বাজারের লোকজন মুরগিগুলো মরা ও পঁচা বলে অভিযোগ করে প্রশাসনকে খবর দেয়।

পরে খবর পেয়ে সেখানে গিয়ে দেখা যায় মুরগিগুলো মরা ও পঁচা যা খাওয়ার অযোগ্য। তিনি জানান, এসব অপরাধে রুচিতা হোটেলকে দুই লাখ টাকা জরিমানা এবং সিলগালা করা হয়৷ অভিযানের সময় বগুড়া জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তা মো: রাসেল ছাড়াও বগুড়া পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর শাহ আলী খান ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার রুচিতা হোটেলের ২ লাখ টাকা জরিমানাসহ হোটেল সীলগালা (ভিডিওসহ)

B
BN DESK | 15 March 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার