Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার শাজাহানপুরে অটোরিকশা হারিয়ে দিশেহারা হতদরিদ্র জুয়েল

BN DESK
10 October 2025, 07:55 PM পড়তে ১ মিনিট
বগুড়ার শাজাহানপুরে অটোরিকশা হারিয়ে দিশেহারা হতদরিদ্র জুয়েল

 শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুরের বেতগাড়ী এলাকার মোফাজ্জল হোসেনের ছেলে হতদরিদ্র জুয়েল হাসান (২৭)। সিএনজিচালিত অটোরিকশা চালিয়ে চলতো তার সংসারের ভরণপোষণ। কিন্তু উপার্জনের একমাত্র অটোরিকশাটি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন জুয়েল হাসান। এ বিষয়ে গাবতলী মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। অভিযোগটি তদন্ত করতে বাগবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রকে দায়িত্ব দেওয়া হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, জুয়েল হাসান নিজ মালিকানাধীন সিএনজিচালিত অটোরিকশা (রেজি: নং বগুড়া-থ ১১-৬৮৩১) চালিয়ে পরিবারের ভরণপোষণ চালাতেন। অসুস্থতার কারণে গত ১৪ আগস্ট থকে বিলাস (৩৫) নামের এক ব্যক্তিকে ওই অটোরিকশাটি চালাতে দেন। বিলাস বগুড়ার গাবতলী উপজেলার মাজবাড়ী গ্রামের মৃত বাচ্চু প্রামাণিকের ছেলে। এক পর্যায়ে আজ মঙ্গলবার (১৯ আগস্ট) ভোর ৪টার দিকে বিলাস মোবাইল ফোনে জুয়েল হাসানকে জানান, তার অটোরিকশাটি চুরি হয়েছে।

এ ঘটনায় বিলাসসহ অজ্ঞাতনা ব্যক্তিদের বিরুদ্ধে আজ মঙ্গলবার (১৯ আগস্ট) গাবতলী মডেল থানায় অভিযোগ করেন জুয়েল হাসান। এ বিষয়ে অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বাগবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মুক্তারুল আলম জানান, অটোরিকশাটি উদ্ধারে পুলিশের একটি টিম ইতোমধ্যে অভিযান শুরু করেছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার শাজাহানপুরে অটোরিকশা হারিয়ে দিশেহারা হতদরিদ্র জুয়েল

B
BN DESK | 19 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার