Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার শাজাহানপুরে আশা কর্মিকে ছুরিকাহত করে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে একজন গ্রেফতার

BN DESK
04 September 2026, 08:25 AM পড়তে ১ মিনিট
বগুড়ার শাজাহানপুরে আশা কর্মিকে ছুরিকাহত করে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে একজন গ্রেফতার

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : শাজাহানপুরে এনজিও সংস্থা আশা’র কর্মীকে চাকু মেরে টাকা ছিনিয়ে নেয়া চক্রের সক্রিয় সদস্য মমিন হোসেন (২৭)কে গ্রেফতার করা হয়েছে। সে শাজাহানপুর উপজেলার ফুলদীঘি উত্তরপাড়া গ্রামের হারুনুর রশিদের ছেলে। গত বুধবার রাত ১১টার দিকে ফুলদীঘি পেপসি কোম্পানির সামনে থেকে তাকে গ্রেফতার করে থানা পুলিশ।

উল্লেখ্য, আশা এনজিও’র সিনিয়র লোন অফিসার নুরুল ইসলাম গত ১৬ জুন ঋণের কিস্তি আদায়ে বের হন। শাজাহানপুর উপজেলার কৈগাড়ী পূর্বপাড়া ও পশ্চিমপাড়ায় বিভিন্ন ঋণ গ্রহীতার নিকট থেকে কিস্তি আদায়ের একপর্যায়ে তিনি সাথী নামের এক ঋণ গ্রহীতার কাছে কিস্তি আদায় করতে যান। সাথী বেগম বলেন, তার স্বামী ফুলদীঘি মধ্যপাড়া এলাকায় কাজ করছেন। সেখানে গেলে কিস্তির টাকা পাওয়া যাবে। সে মোতাবেক কিস্তি নিতে ফুলদীঘি মধ্যপাড়া গেলে সেখানে লোন অফিসার নুরুল ইসলামকে চাকু মেরে তার কাছে থাকা কিস্তি আদায়ের ৯৪ হাজার টাকাসহ অফিসিয়াল ব্যাগটি ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় নুরুল ইসলাম বাদি হয়ে ৪ ব্যক্তির  বিরুদ্ধে মামলা করেন। পরদিন ১৭ জুন ঢাকায় পালিয়ে যাওয়ার সময় বগুড়ার বনানী বাসষ্ট্যান্ড থেকে সাব্বির (১৯) নামের এক আসামীকে গ্রেফতার করা হয়। সাব্বিরের দেওয়া তথ্য মতে ওইদিন সন্ধ্যা সোয়া ৬টার দিকে তোফাজ্জল হোসেন (৩২) ও রফিকুল ইসলাম রফিক (৩৫) নামের আরও দুই আসামী কে গ্রেফতার করে পুলিশ।  শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, গ্রেফতার এড়াতে ঘটনার পর থেকে প্রায় ২ মাস যাবত পলাতক ছিল ছিনতাই চক্রের সক্রিয় সদস্য মোমিন হোসেন (২৭)। তারপরও তথ্য প্রযুক্তির সহায়তায় আসামীর অবস্থান শনাক্ত করে শাজাহানপুর থানা পুলিশ তাকে গ্রেফতার পূর্বক আদালতে সোপর্দ করেছে। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার শাজাহানপুরে আশা কর্মিকে ছুরিকাহত করে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে একজন গ্রেফতার

B
BN DESK | 14 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার