Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার শাজাহানপুরে গলায় ফাঁস দেওয়া যুবকের লাশ উদ্ধার

BN DESK
04 September 2026, 03:02 PM পড়তে ১ মিনিট

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুরে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় মশিউর রহমান  বাবু (৩৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। উপজেলার আমরুল ইউনিয়নের নগরহাট পূর্বপাড়া গ্রামের আমরুল পাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গতকাল সোমবার রাতে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়ার পর আজ মঙ্গলবার (৩ মার্চ) ভোরে বাড়ির পাশের একটি গাছে গলায় রশি পেঁচানো অবস্থায় বাবুর ঝুলন্ত মরদেহ দেখতে পান এলাকাবাসী। সংবাদ পেয়ে শাজাহানপুর থানা পুলিশ বাবুর মরদেহ উদ্ধার করে। এটি আত্মহত্যা নাকি অন্য কিছু তা নিয়ে স্থানীয়দের মধ্যে শুরু হয়েছে নানা গুঞ্জন। 

শাজাহানপুর থানার ওসি মুহা. তৌহিদুল ইসলাম জানান, নিহত বাবু কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং অল্পতেই রেগে যেতেন। এর আগে তিনি বিষপান করে হাসপাতালে চিকিৎসাও নিয়েছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক মতবিরোধের জেরে অভিমান করে তিনি আত্মহত্যা করতে পারেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার শাজাহানপুরে গলায় ফাঁস দেওয়া যুবকের লাশ উদ্ধার

B
BN DESK | 03 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার