Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার শাজাহানপুরে গোয়াল ঘরে অগ্নিকাণ্ডে ২টি গরু পুড়ে মারা গেছে

BN DESK
02 September 2026, 08:04 AM পড়তে ১ মিনিট
বগুড়ার শাজাহানপুরে গোয়াল ঘরে অগ্নিকাণ্ডে ২টি গরু পুড়ে মারা গেছে

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : শাজাহানপুরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে কৃষকের গোয়াল ঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ২টি গরুসহ বিভিন্ন মালামাল ভষ্মিভূত হয়েছে। আজ মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার আশেকপুর ইউনিয়নের পারতেখুর কুরশাগাড়ী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কুরশাগাড়ী গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে আব্দুল জব্বার ওরফে ঘুটু (৪৫)’র গোয়াল ঘরে দুপুর সাড়ে ১২টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন পুরো গোয়াল ঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা ফায়ার সার্ভিস স্টেশনে সংবাদ দিলে দমকল কর্মিরা রওয়ানা করেন। কিন্তু পথিমধ্যে ফায়ার সার্ভিসের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। ফলে গন্তব্যস্থলে দেরিতে পৌঁছে।

অবস্থা বেগতিক দেখে প্রতিবেশিরা আগুন নেভাতে উদ্যোগ নেন এবং ১ ঘণ্টা চেষ্টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। এ অগ্নিকান্ডের ঘটনায় কৃষক আব্দুল জব্বার ওরফে ঘুটু’র ২টি গরু পুড়ে মারা যায় এবং গোয়াল ঘরের মালামাল ভষ্মিভূত হয়। অগ্নিকান্ডের সংবাদ পেয়ে শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম এবং আশেকপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিরাজুল ইসলাম নান্নু ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

থানার ওসি শফিকুল ইসলাম জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় শাজাহানপুর থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার শাজাহানপুরে গোয়াল ঘরে অগ্নিকাণ্ডে ২টি গরু পুড়ে মারা গেছে

B
BN DESK | 26 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার