Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার শাজাহানপুরে চোরাই গরুসহ একজন গ্রেফতার

BN DESK
10 October 2025, 04:30 AM পড়তে ১ মিনিট
বগুড়ার শাজাহানপুরে চোরাই গরুসহ একজন গ্রেফতার

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুরে চুরি যাওয়ার সাত দিনের মাথায় চোরাই গরু উদ্ধার ও সোহেল (৩২) নামের এক গরু চোরকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোহেল শাজাহানপুর উপজেলার ফুলকোট মধ্যপাড়া গ্রামের আজাদুল রহমানের ছেলে।

জানা গেছে, গত ২৪ জুন দুপুরে বাড়ির পাশে পরিত্যক্ত ভুট্টা ক্ষেতে তিনটি গরু ঘাস খাওয়ানোর জন্য বেঁধে রাখেন শাজাহানপুর উপজেলার আমরুল উত্তরপাড়া গ্রামের মৃত হায়দার আলী সরকারের ছেলে আব্দুস সাত্তার। একপর্যায়ে তিনি গরুগুলোকে মাঠে রেখে কিছু সময়ের জন্য বাড়িতে যান।

ঘণ্টাখানেক পরে গরুর খোঁজ নিতে গিয়ে দেখতে পান তিনটির মধ্যে একটি গরু নেই। এ ঘটনায় তিনি গরু চুরি হয়েছে মর্মে শাজাহানপুর থানায় মামলা করেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে আজ মঙ্গলবার (১ জুলাই) রাত ৩টার দিকে বগুড়ার ধুনট উপজেলার শৈলমারী গ্রাম থেকে গরু চোর সোহেলকে গ্রেফতার এবং চোরাই গরুটি উদ্ধার করে।

শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, গরু চোর সোহেলকে চুরি মামলায় আজ মঙ্গলবার (১ জুলাই) আদালতে সোপর্দ করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার শাজাহানপুরে চোরাই গরুসহ একজন গ্রেফতার

B
BN DESK | 01 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার