Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার শাজাহানপুরে পুকুরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট প্রয়োগে ১০ লাখ টাকার মাছ নিধন

BN DESK
04 September 2026, 08:43 AM পড়তে ১ মিনিট
বগুড়ার শাজাহানপুরে পুকুরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট প্রয়োগে ১০ লাখ টাকার মাছ নিধন

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : শাজাহানপুরে পুকুরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট প্রয়োগে প্রায় ১০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার মাদলা ইউনিয়নের দরিনন্দগ্রামে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি আজ রোববার (৩ আগস্ট) শাজাহানপুর থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করেছেন।

জানা গেছে, শাজাহানপুর উপজেলার মাদলা ইউনিয়নের দরিনন্দগ্রামে নিজ মালিকানাধীন ৩৬ শতক আয়তনের একটি পুকুরে দেশীয় প্রজাতির রুই, কাতলা, মৃগেল মাছ চাষ করে আসছিলেন। একপর্যায়ে শত্রুতা বশত: অজ্ঞাতনামা দুর্বৃত্ত গত বৃহস্পতিবার দিবাগত রাতে ওই পুকুরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে। ফলে পুকুরের সমস্ত মাছ মরে ভেসে ওঠে।

এতে প্রায় দশ লাখ টাকার ক্ষতি হয়। শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরী হয়েছে। তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার শাজাহানপুরে পুকুরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট প্রয়োগে ১০ লাখ টাকার মাছ নিধন

B
BN DESK | 03 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার